শিরোনাম
সিলেটসহ চার বিভাগে অতিভারি বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ‘লন্ডনের রেস্টুরেন্টে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর সিদ্ধান্ত নিয়েছিলাম’ মহাসড়ক-রেললাইন-হাসপাতাল: সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না, হবে ঢাকা-সিলেট ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’ আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময়

https://www.emjanews.com/

15381

tourism

প্রকাশিত

০২ মে ২০২৬ ১৮:৩১

পর্যটন

ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা

৬ মে থেকে বাংলাদেশিদের জন্য স্বাভাবিক হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম

প্রকাশ: ০২ মে ২০২৬ ১৮:৩১

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অবশেষে আগামী ৬ মে থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালু হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে রয়েছে। এ নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও কাজ করছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছে। একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদনের ওপরও সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করছে।

এদিকে, ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সম্ভাবনার খবরে কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমন আবারও শুরু হলে তাদের ব্যবসা চাঙ্গা হবে।

এর আগে গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সংশ্লিষ্টরা বলছেন, ট্যুরিস্ট ভিসা চালু হলে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।