শিরোনাম
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আরিফুল হক চৌধুরীর বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা বেঁধে দিল মালয়েশিয়া সিলেটে ভিসা প্রতারক ইমন জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ এবার সিলেট রেল স্টেশনে ছিন্ন.মূল শিশু ধ.র্ষণের শি.কার ছেলেরা যুগ্মসচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর মা পড়ে ছিলেন প.চাগলা লা.শ হয়ে! মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: সিলেটে ডা. শফিকুর রহমান হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটের পর্যটন স্পটে বাড়ছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ/ত্যু

https://www.emjanews.com/

16025

surplus

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৮:২৬

অন্যান্য

হামে আরও ৬ শিশুর মৃ ত্যু

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৮:২৬

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি। এ পর্যন্ত হামের নিশ্চিত সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪২ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

একই সময়ে আরও এক হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৩৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।