শিরোনাম
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আরিফুল হক চৌধুরীর বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা বেঁধে দিল মালয়েশিয়া সিলেটে ভিসা প্রতারক ইমন জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ এবার সিলেট রেল স্টেশনে ছিন্ন.মূল শিশু ধ.র্ষণের শি.কার ছেলেরা যুগ্মসচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর মা পড়ে ছিলেন প.চাগলা লা.শ হয়ে! মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: সিলেটে ডা. শফিকুর রহমান হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটের পর্যটন স্পটে বাড়ছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ/ত্যু

https://www.emjanews.com/

16033

surplus

প্রকাশিত

০২ জুন ২০২৬ ২০:৩৩

অন্যান্য

নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষার কাজ দ্রুত শুরু হবে: সিসিক প্রশাসক

প্রকাশ: ০২ জুন ২০২৬ ২০:৩৩

ছবি: সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মীরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি বলেন, আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। সিলেটবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হামিদ. সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ.এস. জায়গিরদার বাবলা, কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, বিশিষ্ট প্রকাশক রাজিব চৌধুরীসহ এলাকার নেতৃবৃন্দ ও বাসিন্দারা।