শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16062

entertainment

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৯:২১

আপডেট

০৩ জুন ২০২৬ ১৯:৪৭

বিনোদন

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৯:২১

ছবি: আমির খান ও গৌরী স্প্র্যাট

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া ও সীমিত পরিসরের আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে এই বিয়ের অনুষ্ঠান।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ৬১ বছর বয়সী আমির খান এবং ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট সম্প্রতি তাদের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারা বর্তমানে জীবনের একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছেন এবং নিজেদের সম্পর্ককে নতুন মাত্রা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি আমির খানের নিজ বাসভবনে অত্যন্ত ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন রাখা হয়নি। যদিও আনুষ্ঠানিক অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে বলিউডের শীর্ষ তারকা শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গৌরী স্প্র্যাট এর আগে আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। তার আগের সংসারে একটি সাত বছর বয়সী ছেলে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতেই তারা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন।

আমির খান এর আগে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ছেলে রয়েছে, নাম আজাদ। ২০২১ সালে আমির খান ও কিরণ রাও তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বছর মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান, তারা এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন এবং একে অপরের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যদিও সে সময় বিয়ের বিষয়ে তিনি বলেছিলেন, বয়সের কারণে বিষয়টি নিয়ে ভাবছেন।

কাজের ক্ষেত্রে আমির খানকে সর্বশেষ ‘সিতারে জমিন পার’ চলচ্চিত্রে দেখা গেছে। তার আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবনীভিত্তিক চলচ্চিত্র এবং নির্মাতা রাজকুমার হিরানির একটি নতুন সিনেমা।