শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16027

entertainment

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৮:৫৫

বিনোদন

বয়স মাত্র ১৪, তবু আইএমডিবি ট্রেন্ডিং তালিকার এক নম্বরে

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৮:৫৫

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনীত নতুন সিনেমা ‘কর্তব্য’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ১৪ বছর বয়সী কিশোর অভিনেতা যুধবীর আহলাওয়াত। সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে, যার প্রতিফলন দেখা গেছে আইএমডিবির সাম্প্রতিক ‘ট্রেন্ডিং ইন্ডিয়ান স্টারস’ তালিকায়।

হরিয়ানার ঝাঁজর জেলার বাসিন্দা যুধবীর আহলাওয়াত শারীরিক গঠনের কারণে অন্যদের থেকে আলাদা। তার বাবা একজন বিএসএফ জওয়ান ছিলেন। পরিবারের অন্য সদস্যরা স্বাভাবিক উচ্চতা ও গড়নের হলেও যুধবীরের শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাকে বয়সের তুলনায় অনেক ছোট মনে হয়। তবে এই ভিন্নতাকেই শক্তিতে পরিণত করে অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

প্রতি সপ্তাহে আইএমডিবি বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহ ও প্রোফাইল ভিজিটের ভিত্তিতে ৩০ জন ট্রেন্ডিং ভারতীয় তারকার তালিকা প্রকাশ করে। এতে অভিনেতা, পরিচালক, লেখক ও চিত্রগ্রাহকদেরও অন্তর্ভুক্ত করা হয়।

চলতি সপ্তাহের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছেন যুধবীর আহলাওয়াত। তার পরেই রয়েছেন আরও অনেক জনপ্রিয় তারকা। সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে উপস্থিতির কারণে ঐশ্বরিয়া রাই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

অন্যদিকে, অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া এবং সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া থালাপতি বিজয় রয়েছেন চতুর্থ স্থানে। তালিকায় জুনিয়র এনটিআর রয়েছেন ২৪ নম্বরে এবং তার পরের অবস্থানে আছেন বলিউড কিং শাহরুখ খান।

এত বড় স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত যুধবীর। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই সাফল্য প্রমাণ করে, প্রতিভা থাকলে বয়স বা শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়।