শিরোনাম
গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

https://www.emjanews.com/

16688

sylhet

প্রকাশিত

২৬ জুন ২০২৬ ১৯:৫৯

সিলেট

ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশ: ২৬ জুন ২০২৬ ১৯:৫৯

ছবি: বিলকিস আক্তার সুমি।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) বিকালে তিনি এ পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেন সংসদ সদস্য।

এর আগে নির্বাচিত হওয়ার পরপরই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেওয়ানের পুল’ বাঁচাতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে ছুটে যান এমপি এমরান আহমদ চৌধুরী। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, “আমরা ‘দেওয়ানের পুল’-কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট করতে চাই। তবে এটি এমনভাবে করা হবে, যাতে পানির আবহ ঠিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে সেটি পর্যটন স্পটের মতো করে রাখা হবে, দর্শনার্থীরা যাতে এখানে এসে উপভোগ করেন।”

‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছায়াদ আহমদ, প্রবীণ মুরুব্বি জিতু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ মেম্বার ও জামিল আহমদ মেম্বার প্রমুখ।