শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

17059

politics

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৫:২৭

রাজনীতি

জুলাইয়ের আগে যেমন চিত্র, পরেও তেমন দেখা যাচ্ছে: সারজিস আলম

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৫:২৭

রাজশাহীর গোদাগাড়ীতে এক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের আগে দেশে যে অন্যায়-অনিয়ম দেখেছিলাম, জুলাইয়ের পরেও একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি দখল, টেন্ডারবাজি আর ইটের টাকা আত্মসাতের মহোৎসবে এখন মেতেছে নতুন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

শনিবার (১১ জুলাই) বিকেলে গোদাগাড়ী উপজেলা সদরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম তার বক্তব্যে দেশের দীর্ঘদিনের ‘পচা সিস্টেম’ পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ৫৩ বছরে যে কলুষিত ব্যবস্থা গড়ে উঠেছে তা মাত্র দুই বছরে বদলানো সম্ভব নয়। তবে আমাদের সচেতনতা বজায় থাকলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এই পরিবর্তন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। পরিবর্তনের শুরুটা ঘর থেকে হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি মিডিয়াকেও দলীয় প্রভাবমুক্ত হতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমগুলো সরকারের কেবল প্রশংসাই প্রচার করে, কিন্তু সমালোচনাগুলো প্রধান কার্যালয় পর্যন্ত পৌঁছায় না। প্রশাসন ও ব্যবসায়ীদেরও রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

আগামী গোদাগাড়ী উপজেলা নির্বাচনে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের পক্ষে সমর্থন চেয়ে সারজিস আলম বলেন, 'আমরা কৃষকের সন্তান। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদ সদস্য হতে পারেন, তবে আমাদের আতিক ভাইও উপজেলা চেয়ারম্যান হতে পারেন।' তিনি দেশের তরুণ নেতৃত্বের উদাহরণ টেনে রাজপথের লড়াকু সৈনিকদের জনপ্রতিনিধি হিসেবে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশের আগে এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়।