শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

16686

politics

প্রকাশিত

২৬ জুন ২০২৬ ১৯:৩৯

রাজনীতি

সীমান্তে বিএসএফের হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির দুই নেতা

প্রকাশ: ২৬ জুন ২০২৬ ১৯:৩৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হতে সরেজমিনে পরিদর্শনে এসেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ জুন) সকালে কুলাউড়ায় পৌঁছান সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বিশিষ্ট ছাত্রনেতা ও এনসিপির অন্যতম সংগঠক সারজিস আলম। দলটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সারাদিনব্যপী জনগুরুত্বপূর্ণ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, কেন্দ্রীয় নেতারা দুপুরে রবিরবাজার জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করেন। সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছে এনসিপির স্থানীয় শাখা। সেখানে সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায়বিচার দাবিতে নেতারা বক্তব্য রাখবেন।

দিনের শেষভাগে সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটরিয়ামে এনসিপির উদ্যোগে এক মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, এই অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের জাতীয় নাগরিক পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা রয়েছে।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলীয় ভিত্তি শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।