শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17204

sylhet

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১৯:০০

সিলেট

সিলেটে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

বিপৎসীমা ছাড়াতে পারে নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৯:০০

ছবি: ইমজা নিউজ

টানা ভারি বৃষ্টিপাতের প্রভাবে সিলেট অঞ্চলে আবারও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আর কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল ছিল। তবে আগামী তিন দিন উভয় নদীর পানিই বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদীসংলগ্ন বসতি, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে সিলেট বিভাগের সারিগোয়াইন নদীর পানিও স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিনে সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।