শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17224

sylhet

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ১৫:২৪

সিলেট

সিলেটে ভয়ঙ্কর ফাঁদ: লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ১৫:২৪

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নাম ও ছবি ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটি ভয়ংকর তৎপরতা শুরু করেছে ডিজিটাল প্রতারক চক্র। সরকারি অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি কৌশলে নাগরিকদের বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে।

জানা গেছে, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে এই চক্রটি। তবে নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতারকদের ব্যবহৃত প্রোফাইলে নামের বানান এবং পদবিতে ভুল তথ্য দেওয়া রয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই নগরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সিইও মোহাম্মদ রেজাই রাফিন সরকার এক সতর্কবার্তায় জানিয়েছেন, “একটি প্রতারক চক্র আমার নাম ও অফিসের ঠিকানা ব্যবহার করে অনুদানের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কোনো বার্তায় সাড়া দেবেন না এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।” কোনো বিষয়ে সন্দেহ হলে সরাসরি সিটি করপোরেশন কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিয়েছে সিসিক কর্তৃপক্ষ। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্তের জন্য অবহিত করা হয়েছে। নগরবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল মেসেজিং ব্যবহারে অধিকতর সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।