শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17212

sylhet

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ২১:৫৭

সিলেট

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ২১:৫৭

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এসএমপি পুলিশ।

শনিবার রাত ও রোববার ভোরে মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন এজাহারভুক্ত এবং ৩ জন সন্দেহভাজন আসামি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গত শুক্রবার ভোরে এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের রাস্তা থেকে শাহী ঈদগাহ এলাকা পর্যন্ত ২৫-৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের খবর পাওয়ামাত্রই পুলিশ জড়িতদের শনাক্তে কাজ শুরু করে এবং বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুবাস চন্দ্র দাস (৩২), মো. শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব (২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। এদের অধিকাংশই নগরীর বালুচর, মেজরটিলা ও আলমপুর এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে নগরীর প্রধান সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন এবং দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, এই মিছিলটি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও রঞ্জিত সরকারের অনুসারীদের মাধ্যমে পরিচালিত হয়েছে।

গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।