https://www.emjanews.com/

17230

surplus

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ২০:৩১

অন্যান্য

সিলেটে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ২০:৩১

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সর্বশেষ বিভাগীয় সমাবেশ। রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী সমাবেশ কর্মসুচী শুরু হয়েছিল। সিলেট সরকারী আলিয়া মাঠের সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক সমাবেশের সমাপ্ত হবে। এই সমাবেশ থেকে জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী নতুন কর্মসুচী ঘোষণা করবেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের সকল বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে। সিলেটের সমাবেশেও জনতার ঢল নামবে বলে আমাদের প্রত্যাশা। সমাবেশে বিভাগের ৪ টি জেলা ও সিলেট মহানগরের ১১ দলের নেতাকর্মীরা অংশ নিবেন।’

তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ করা সম্ভব নয়। ১১ দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণের ন্যায্য দাবিতে আন্দোলন সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার জুলাইকে উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে হাটঁছে। দেশে খুন-হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। কিন্তু সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।’ প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী বিমানবন্দরে নানা ব্যবস্থাপনা ও ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে ধীরগতির কারণে সিলেটবাসী সীমাহিন দুর্ভোগের শিকার হচ্ছে। এসব দুর্ভোগ থেকে সিলেটবাসীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিভাগীয় সমাবেশে সিলেটের ন্যায্য দাবী ধাওয়া তুলে ধরা হবে। ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতিও আহ্বান জানান তিনি।

তিনি সোমবার (২০ জুলাই) সকালে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের উদ্যোগে সমাবেশ স্থল সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। এসময় জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমূখ।

প্রসঙ্গত- আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।

এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।