শিরোনাম
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন নিয়েছেন জামায়াত নেতা! থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি জাফলংয়ে রেল, তামাবিলে চার লেন: অগ্রগতির ঘোষণা মন্ত্রীর সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, দেশে ফিরলেন সিলেটের ৩ নাগরিকসহ ২৩ বাংলাদেশি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ: কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩ জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’

https://www.emjanews.com/

17484

sylhet

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ২২:১০

সিলেট

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে এক্সক্যাভেটর ও বালু জব্দ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ২২:১০

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) ও বালু উত্তোলনের ৫টি মেশিন জব্দ করা হয়েছে।

​শুক্রবার (৩১ জুলাই ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়।

​উপজেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে আলিসার কুল এলাকায় অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, ১টি ভ্যাকু-এক্সক্যাভেটর মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত চক্রের সদস্যরা দ্রুত সটকে পড়ায় কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি।

​ঘটনাস্থলে কোনো অভিযুক্ত না পাওয়ায় ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯' অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর ও মাটি কাটার মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে উক্ত এলাকায় কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জনস্বার্থে স্থানীয় জনতার সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

জব্দকৃত বালু ও যন্ত্রাংশ পরবর্তীতে বিধি মোতাবেক প্রকাশ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

​অভিযান শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।