শিরোনাম
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন নিয়েছেন জামায়াত নেতা! থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি জাফলংয়ে রেল, তামাবিলে চার লেন: অগ্রগতির ঘোষণা মন্ত্রীর সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, দেশে ফিরলেন সিলেটের ৩ নাগরিকসহ ২৩ বাংলাদেশি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ: কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩ জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’

https://www.emjanews.com/

17463

sylhet

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ১৪:৪৪

আপডেট

০১ আগস্ট ২০২৬ ১৪:৪৭

সিলেট

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৪:৪৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে নৌকায় করে বাড়ি ফিরছিলেন।

শনিবার (১ আগস্ট) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ। নিখোঁজরা হলেন একই এলাকার হেমেন্দ্র দেবনাথ, সত্যেন্দ্র নাথ সতী ও অধীর দেবনাথ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাত আটটার দিকে পূর্ব ভবানীপুর এলাকার অন্তত ১০ জন সনাতন ধর্মাবলম্বী একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে ভোর রাতে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি চারজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন।

শনিবার সকাল প্রায় ১১টার দিকে অভিযান চালিয়ে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ থাকা অন্য তিনজনের কোনো সন্ধান মেলেনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।