https://www.emjanews.com/

18265

surplus

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩

অন্যান্য

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি বছরের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ অর্জন করেছে, তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সদ্য উত্তীর্ণ ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও মনোযোগী হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়াতে প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার চিন্তা করেছেন।

ড. মিলন আরও বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়াতে বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘পিংকি মোটরসাইকেল’ দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি এবং তাদেরকে আরও এগিয়ে নিতে সহায়তা করা।