শিরোনাম
সিলেটের রায়নগর ট্রিপল মার্ডার: মামলা যাচ্ছে পিবিআই’তে! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18340

sylhet

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩১

আপডেট

০৪ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩২

সিলেট

শাহপরাণ থানা পুলিশের অভিযান: ৮ মানবপাচার ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩১

ছবি: সংগৃহিত।

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের এক সময়োপযোগী অভিযানে মানবপাচারের শিকার ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সাথেপাচারচক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ​

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় মীরেরচক এলাকায় রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। ​অভিযানকালে মানবপাচার ও বন্দি রাখার অভিযোগে রেনু বেগম (২৮) নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী। ​

পুলিশ জানায় রেনু বেগম, তার স্বামী রুবেল মিয়া এবং তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রলোভন ও নানাবিধ কৌশলে লোকজনকে সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমদের মতো তাদের নিজ বাড়িতে এনে জিম্মি করে রাখত এবং অবৈধ উপায়ে বিদেশে পাচার করত। এ সংক্রান্তে শাহপরাণ (রহঃ) থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে। ​

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রেনু বেগমের স্বামী রুবেল মিয়াসহ পলাতক কেন আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।