শিরোনাম
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

https://www.emjanews.com/

18356

international

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযান, নিহত ‘ভারত সমর্থিত ৪৮ সশস্ত্র বিদ্রোহী’

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অশান্ত প্রদেশ বেলুচিস্তানে গত ৭২ ঘণ্টায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের অভিযানে অন্তত ৪৮ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতরা ভারত-সমর্থিত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর সদস্য। আইএসপিআর-এর ভাষ্যমতে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামক সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, বেলুচিস্তানের মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মাস্তুং জেলায় অভিযান চালিয়ে ৬ জন এবং কোয়েটার শাবান এলাকায় ২৬ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। কোয়েটার অভিযানে বিদ্রোহীদের ৪টি গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

এছাড়া কালাতে ২ জন এবং সিবির ভাগ এলাকায় পুলিশ স্টেশনে হামলার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২ জন নিহত হয়। ঘটনাস্থলগুলো থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী সাধারণত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-কে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে অভিহিত করে থাকে।

ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, এই সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদপুষ্ট। পাক সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে মোট সহিংসতার প্রায় ৯৬ শতাংশই সংঘটিত হচ্ছে এই দুই প্রদেশে, যা দেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।