ছবি: সংগৃহীত
ইউক্রেইনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি ব্যস্ত শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন শিশু রয়েছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, দিনদুপুরে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে যানবাহন ও দোকানপাট লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্য করেই ড্রোন হামলা চালানো হয়েছে।
চলতি সপ্তাহে সুমি ও জাপোরিঝঝিয়ার শপিং মলসহ ইউক্রেইনের বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় রুশ হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে রাশিয়া ও রুশ-নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেইনীয় ড্রোন হামলায়ও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক বৈঠক হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
