শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18772

national

প্রকাশিত

১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আপডেট

১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

জাতীয়

আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদ অনুসন্ধান: দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচার সংক্রান্ত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠির মাধ্যমে এ তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে অনুরোধ পাঠানো হয়। এতে তাদের ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লকারসহ বিভিন্ন আর্থিক তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, অভিযোগ অনুযায়ী আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, বিদেশে সম্পদ গঠন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই দেশি-বিদেশি সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে সম্পদ ও বিনিয়োগের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে অভিযোগের তদন্ত চলাকালে তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার প্রস্তুতিও নিচ্ছে দুদক। সংস্থাটির মতে, অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়লে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বপালনের সময় নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগও অনুসন্ধানে যুক্ত হয়।

দুদক জানিয়েছে, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।