শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18773

national

প্রকাশিত

১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

জাতীয়

কার্ড ছাড়াই অ্যাপে মিলবে টিসিবির পণ্য: ডিজিটাল রূপান্তরের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির সম্মেলনকক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ডিজিটাল টিসিবি কার্ডের পাশাপাশি ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় উপকারভোগীরা প্রচলিত কার্ড ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে পণ্য নিতে পারবেন। ডিজিটাল স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোডের মাধ্যমে উপকারভোগীর পরিচয় যাচাই করা হবে। এতে কার্ড হারিয়ে গেলেও প্রকৃত সুবিধাভোগী সরকারি পণ্য থেকে বঞ্চিত হবেন না।

অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিলার নিয়োগ ও তথ্য সংরক্ষণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করা হবে। প্রয়োজনে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে। একই সঙ্গে অনলাইন পেমেন্ট ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।

এআইভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পণ্য বিতরণ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে, যাতে অনিয়ম দ্রুত শনাক্ত করা যায়। এছাড়া উপকারভোগীদের সহায়তায় এআইভিত্তিক কন্টাক্ট সেন্টার চালুর কথাও জানানো হয়।

সরকারের হিসাব অনুযায়ী, যাচাই-বাছাই শেষে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী এই সেবার আওতায় রয়েছেন, যা ভবিষ্যতে এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

মন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে টিসিবির ডিজিটাল রূপান্তরের ফলে প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে।