শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18792

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৮

সিলেট

সিলেটে সালিশের বিচারককে খু/ন: দুই ভাইয়ের ফাঁ/সি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৮

সিলেট বিভাগের মৌলভীবাজারে সালিশের বিচারক আজিজুল মিয়া হত্যা মামলায় দুই সহোদরকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজনগর উপজেলার মুনিয়ারপাড় গ্রামের সহোদর রুবেল মিয়া ও রুমান মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়া।

মামলা সূত্রে জানা যায়, নিহত আজিজুল মিয়া (৪৫) স্থানীয় পঞ্চায়েতের সালিশের বিচারক ছিলেন। ২০১৩ সালে একটি বিচার-সালিশকে কেন্দ্র করে আসামিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রুবেল মিয়া ও রুমান মিয়াকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেন। আর হত্যায় সহায়তার দায়ে জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপন মিয়া, জহির মিয়া, কমরু মিয়া ও ফয়ছল মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে রুবেল মিয়া ও রিপন মিয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা।

মৌলভীবাজার জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, এ রায়ের মাধ্যমে আইনের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। অপরাধ করে কেউ আইনি শাস্তি থেকে রেহাই পাবে না, এ রায় তারই দৃষ্টান্ত।