শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19002

sports

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯

খেলাধুলা

বিচ ভলিবলে মালদ্বীপ-বধ, এশিয়ান গেমসে বাংলাদেশের প্রত্যাবর্তন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯

বাংলাদেশ ও মালদ্বীপ বিচ ভলিবল দল।

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে মালদ্বীপকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পুরুষ বিচ ভলিবল দল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুরুষ বিচ ভলিবলের পুল ‘এইচ’-এর ম্যাচে মালদ্বীপকে ২-১ সেটে পরাজিত করে বাংলাদেশ।

বাংলাদেশের মো. আলী আল মুরাম্মার রাকেশ সৈকত ও রাতুল আহমেদ জুটি মালদ্বীপের নাসিম আদম ও সাজিদ ইসমাইল জুটির বিপক্ষে ১৩-২১, ২১-১৯ ও ১৭-১৫ পয়েন্টে জয় তুলে নেয়।

পুল ‘এইচ’-এ বাংলাদেশের এটি তৃতীয় ম্যাচ। এর আগে প্রথম দুই ম্যাচে জাপান ও ইরানের কাছে হারে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ১১-২১ ও ১৫-২১ পয়েন্টে ০-২ সেটে এবং ইরানের বিপক্ষে ১৩-২১ ও ১২-২১ পয়েন্টে ০-২ সেটে পরাজিত হয় দলটি।

মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ বিচ ভলিবল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

উল্লেখ্য, আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় পুরুষ ও মহিলা বিচ ভলিবলের দুটি দল অংশ নিচ্ছে।