শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19007

sports

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০

খেলাধুলা

ভলিবলে স্কুল পর্যায়ে নতুন চ্যাম্পিয়নের উত্থান

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০

ছবি: ইমজা নিউজ

বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর বালক ও বালিকা বিভাগের শিরোপা জিতেছে যথাক্রমে কালাচাঁদপুর হাই স্কুল ও শহীদ আনোয়ার গার্লস কলেজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়। গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় ঢাকার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বালক ও বালিকা দল অংশ নেয়।

বালক বিভাগে চ্যাম্পিয়ন কালাচাঁদপুর হাই স্কুল, রানার্সআপ মাইলস্টোন কলেজ, উত্তরা এবং তৃতীয় স্থান অর্জন করে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আনোয়ার গার্লস কলেজ। রানার্সআপ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) এবং তৃতীয় হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিআইএসসি), ডিওএইচএস মহাখালী।

ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বালক বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কালাচাঁদপুর হাই স্কুলের অর্জুন। সেরা সেটার সৌরভ ও সেরা স্পাইকার রায়ান—দুজনই একই প্রতিষ্ঠানের। সেরা সার্ভার হয়েছেন মাইলস্টোন কলেজ, উত্তরার রায়ান। সেরা ডিফেন্ডার হয়েছেন কালাচাঁদপুর হাই স্কুলের আলেক। আর নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার।

বালিকা বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন শহীদ আনোয়ার গার্লস কলেজের অন্তরা। একই দলের আদিবা সেরা স্পাইকার এবং মাওয়া মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন। সেরা সার্ভার হয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের মেধা এবং সেরা ডিফেন্ডার সুভা।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি বিমল ঘোষ ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল হান্নান মিরন, বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলমসহ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা, অংশগ্রহণকারী দলের কোচ, ম্যানেজার, শিক্ষক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনের ট্রফি ও মেডেল এবং বিভিন্ন ব্যক্তিগত ক্যাটাগরিতে নির্বাচিত সেরা খেলোয়াড়দের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

স্কুল পর্যায়ে ভলিবলের প্রসার, শিক্ষার্থীদের খেলাটির প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন।