শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19196

national

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭

জাতীয়

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

৩০ সেপ্টেম্বর সকালে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকে পাঠানো ই-মেইলে তাঁর হিসাবের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, স্টেটমেন্ট, সুদ আয় ও উৎসে করের তথ্য চাওয়া হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে এক ঘণ্টার মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলার পর রাতেই একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। তাঁকে বলতে শোনা যায়, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

এ ঘটনার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন চাঁদা চেয়েছিল, যদিও পরে তিনি বলেন, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ আরও যাঁদের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা আছে, তাঁরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।