শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19186

national

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৮

আপডেট

৩০ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৯

জাতীয়

৫০৬ কোটি টাকা এসেছে বিদ্যুৎ বিল!

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৮

মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি টাকার বিল- এমন ‘ভূতুড়ে’ বিল ঘিরে মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের মঘি গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রাহক মোচ্ছা. আলেয়া খাতুনের সেপ্টেম্বর মাসের বিলে এই অস্বাভাবিক অঙ্ক দেখা যায়।

বিলে উল্লেখ করা হয়েছে, গত ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ এবং ৮ সেপ্টেম্বর তা দাঁড়ায় ৩৯৫। অর্থাৎ এক মাসে ব্যবহৃত হয়েছে ২৩৫ ইউনিট বিদ্যুৎ। কিন্তু ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

এমনকি নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব জরিমানাসহ পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা বলেও উল্লেখ রয়েছে বিলে। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুতের প্রকৃত বিল হওয়ার কথা প্রায় ১ হাজার ৯৬৩ টাকা, বিলম্ব জরিমানাসহ যা দাঁড়ায় প্রায় ২ হাজার ৫৬ টাকা।

গ্রাহক আলেয়া খাতুন অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের এমন উদাসীনতায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সঠিকভাবে মিটার রিডিং নেওয়া হলে এ ধরনের সমস্যার সৃষ্টি হতো না বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের কিছু ডিজিট ডিমান্ড চার্জের ঘরে যুক্ত হয়ে যাওয়ায় এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর মঙ্গলবার দুপুরেই বিলটি সংশোধন করা হয়েছে।