শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19188

national

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২১

আপডেট

৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২২

জাতীয়

বিদেশ যাওয়া হলোনা: ‘অবিবাহিত হওয়ায়’ ৩ বান্ধবীকে আটকে দিলো ইমিগ্রেশন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২১

ছবি- এআই

বৈধ পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট থাকা সত্ত্বেও তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় কড়াভাবে নজর দিয়েছে হাইকোর্ট। এ ঘটনায় রুল জারি করার পাশাপাশি পুলিশের ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শককে সাত দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে ওই তিন নারীকে বিদেশযাত্রায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, ইমিগ্রেশন পুলিশের পরিচালক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। তাদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত জানতে চেয়েছেন, আবেদনকারীদের বিদেশযাত্রায় বাধা দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি প্রাপ্তবয়স্ক নারী নাগরিকদের ক্ষেত্রে কেবল অবিবাহিত হওয়া বা অভিভাবকের অনুপস্থিতির মতো কারণ দেখিয়ে বিদেশযাত্রায় বাধা না দিতে কেন নির্দেশনা জারি করা হবে না—তাও জানতে চাওয়া হয়েছে।

রিটকারীদের আইনজীবী ইশরাত হাসান জানান, রিফা তামান্না, সোহানি ইসলাম সমাপ্তি ও নাজনীন—এই তিন বান্ধবী গত ৮ আগস্ট নেপাল ভ্রমণের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা আদালতের নিষেধাজ্ঞা না থাকলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকে দেয়।

রিটে অভিযোগ করা হয়, ইমিগ্রেশনে তাদের ব্যক্তিগত নানা প্রশ্ন করা হয়—কেন তারা অবিবাহিত, পরিবারের অনুমতি আছে কি না—এমন প্রশ্ন তুলে একপর্যায়ে তাদের যেতে দেওয়া হয়নি। অথচ বাধা দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

আইনজীবী আরও বলেন, এ ঘটনায় তিন নারীর বিমান টিকিট ও বুকিংসহ আর্থিক ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে অভিযোগ করা হলেও কোনো সাড়া না পেয়ে ৬ সেপ্টেম্বর আইনি নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে প্রতিকার না পাওয়ায় ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করা হয়।

রিটে নাগরিকদের অবাধ চলাফেরা ও সমতার মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।