শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19198

international

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

আপডেট

৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৯

আন্তর্জাতিক

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার!

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

ছবি: সংগৃহীত

কানাডায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি নাগরিককে অপসারণের প্রক্রিয়ায় রাখা হয়েছে।

কানাডীয় সংস্থাটির সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। হিসাবটি চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।

সিবিএসএর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কানাডা থেকে মোট ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক-৪ হাজার ২২৭ জন।

এরপর রয়েছে মেক্সিকো ২ হাজার ২৮২, যুক্তরাষ্ট্র ৬০১, কলম্বিয়া ৫৮০, হাইতি ৫৩৫ এবং রোমানিয়া ৪৩৩ জন। ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে বহিষ্কারের মধ্য দিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সিবিএসএর হিসাবে, বহিষ্কারের প্রধান কারণ ছিল কানাডার অভিবাসন আইন না মানা। এ কারণে আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আশ্রয়ের আবেদন করেননি; এমন আরও ১ হাজার ৭৯৪ জনকেও একই কারণে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে কানাডা থেকে অপসারণ করা হয়েছে।

কানাডা থেকে বহিষ্কারের আদেশের ধরনও ছিল ভিন্ন। ৩১ আগস্ট পর্যন্ত জারি হওয়া মোট আদেশের মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

অন্যদিকে, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এই তালিকাতেও শীর্ষে রয়েছে ভারত। দেশটির ১০ হাজার ২৯৫ নাগরিক অপসারণের প্রক্রিয়ায় রয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর নাগরিক রয়েছেন ৬ হাজার ১০২ জন।

এই তালিকায় ১ হাজার ৩৬৮ জন নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম।