শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19178

international

প্রকাশিত

২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি

পার্কিং এলাকায় মিলল রক্তাক্ত মরদেহ, হত্যার অভিযোগে ৭৭ বছর বয়সী দম্পতি আটক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩

জোনাথন ম্যাককিন্সি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ৭৭ বছর বয়সী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিন্সিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

জোনাথন ম্যাককিন্সি নিউইয়র্ক টাইমসের ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।

হত্যার অভিযোগে জোনাথনের শ্বশুর শাউয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনেরই বয়স ৭৭ বছর। তাঁদের বিরুদ্ধে প্রথম-মাত্রার হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সান ফ্রান্সিসকোর কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। এরপর জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী আসাদ রাজাবি বলেন, ‘আমি লোকটিকে মাটিতে পড়ে যেতে দেখলাম, তার মাথা ও বুক রক্তে ভেজা ছিল।’

আসাদের মেয়ে জানান, তাঁর বাবা ওই দম্পতিকে ঘটনার আগে একসঙ্গে হাঁটতে দেখেছিলেন। গুলির শব্দের পরও তাঁদের স্বাভাবিকভাবে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়ার সময় এক কর্মকর্তা গুলির ঘটনার কয়েক মিনিট পর ওই দম্পতিকে গ্রেপ্তার করেন।

তবে কী কারণে বা কী উদ্দেশ্যে জোনাথনকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

গ্রেপ্তার হওয়া শাউয়ং ঝাং ও শিলি চেনকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রথম-মাত্রার হত্যার পাশাপাশি গুরুতর অপরাধমূলক ষড়যন্ত্র এবং চরম অবহেলার সঙ্গে ইচ্ছাকৃতভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

দম্পতির পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা জানা যায়নি। আগামী বুধবার তাঁদের আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপন করা হবে।