শিরোনাম
বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির

https://www.emjanews.com/

19947

sylhet

প্রকাশিত

২৫ অক্টোবর ২০২৬ ১৮:১৪

সিলেট

সিলেটে রেলস্টেশনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৮:১৪

ছবি: সংগৃহীত

সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ডের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের গাড়ি পার্কিং এলাকায় আইল্যান্ডের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। লাশের সঙ্গে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।