শিরোনাম
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের পিটিয়ে কর্মবিরতিতে ইন্টার্নরা: জিম্মি রোগী রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস

https://www.emjanews.com/

20086

national

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৬ ১০:৪৫

আপডেট

২৯ অক্টোবর ২০২৬ ১১:৩০

জাতীয়

তুরাগ নদে মিলল নিখোঁজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১০:৪৫

ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরি (২৮) নামের বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নৌ পুলিশের একটি দল তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ফিরোজ উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তাহসিফ অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।