শিরোনাম
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের পিটিয়ে কর্মবিরতিতে ইন্টার্নরা: জিম্মি রোগী রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস

https://www.emjanews.com/

20087

international

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৬ ১০:৫২

আন্তর্জাতিক

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে পারেনি তাঁর বিরোধী জোটও। এমন অমীমাংসিত নির্বাচনী ফলাফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নতুন জোট সরকার গঠন কিংবা পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ভোট গণনার প্রায় ৮৬ শতাংশ শেষে ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

এ ছাড়া আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে এসব দলের সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষে সরকার গঠন কঠিন হয়ে পড়েছে। তবে আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনে ইসরায়েলের অনেক রাজনৈতিক নেতার আপত্তি রয়েছে।

ভোট গণনা এখনো শেষ না হওয়ায় ফলাফলে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। নির্বাচনের আগে জনমত জরিপগুলোয় দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোট প্রত্যাশিত আসন পায়নি।

আইজেনকট স্বীকার করেছেন, নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন। তবে তাঁর অভিযোগ, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন।

নিরাপত্তা সংস্থার প্রধান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আইজেনকট বলেন, ‘নেতানিয়াহু একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাঁর কোনো ম্যান্ডেট (জনগণের রায়) নেই, জনগণের আস্থাও নেই। আপনাদের চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টার মুখে দৃঢ় থাকুন।’

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি বলেন, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে তাদের সংযম বজায় রাখার বাধ্যবাধকতা থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার পরিধি সীমিত হয়ে আসে।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের কিছু আইনি সীমাবদ্ধতা থাকলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে।

এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যেও ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর মানুষ।

এর আগে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হওয়া একটি জোট ছোট একটি আরব দলের সমর্থন পেয়েছিল। এবার আইজেনকটের জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় বিরোধীদের সরকার গঠনের জন্য জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন হবে। তবে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দেশটির অধিকাংশ ইহুদি নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন এড়িয়ে চলেছেন।

অন্যদিকে, বুথফেরত জরিপের ফল প্রকাশের পর জয়েন্ট লিস্টের সদর দপ্তরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলটির প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, ‘আমরা দখলদারত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি। আমরা এখানেই থাকব।’