শিরোনাম
ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

https://www.emjanews.com/

20144

national

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ০৯:১০

জাতীয়

বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের ৪ জনসহ ৬ জনের

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ০৯:১০

ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু, কিশোর ও তরুণ রয়েছেন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন বিলে থাকা পলিথিন দিয়ে তৈরি একটি মাচাং ঘরে আশ্রয় নেন। ঘরটিতে একটি চৌকিও ছিল। সেখানে অবস্থান করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর ও রিপন রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কয়েকজন নিরাপদ আশ্রয়ের জন্য বিলের একটি টঙ ঘরে অবস্থান নেন। এ সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

ঘটনার পর হতাহতরা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।