শিরোনাম
সিলেটসহ চার বিভাগে শৈত্যপ্রবাহের আভাস নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ শিক্ষকদের উপস্থিতি মনিটরিংয়ে নতুন নীতিমালা হচ্ছে: হবিগঞ্জে প্রতিমন্ত্রী হাজ্জাজ সিলেটে ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে খু/ন আজ থেকে টানা ৪ দিন সিলেটে কম থাকবে গ্যাসের চাপ আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড

https://www.emjanews.com/

20206

sylhet

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৬ ১৮:১৫

আপডেট

০১ নভেম্বর ২০২৬ ১৮:১৯

সিলেট

গোয়াইনঘাট উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১৮:১৫

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ০৭ শতাংশ। উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯৬৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০৬ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার তোয়াকুল কলেজে। এ প্রতিষ্ঠান থেকে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ জন। পাসের হার ৮২ দশমিক ৬৯ শতাংশ।

এ ছাড়া আলীরগাঁও কলেজে পাসের হার ৭৩ দশমিক ৬৮ শতাংশ এবং ডৌবাড়ী মোহাইল কলেজে ৫৭ দশমিক ১৪ শতাংশ। রুস্তমপুর কলেজে পাসের হার ৪৩ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে, উপজেলার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান গোয়াইনঘাট সরকারি কলেজে ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৭ জন। পাসের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ। সালুটিকর কলেজে ১১৬ জনের মধ্যে পাস করেছে ৬০ জন।

তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল ছিল বেশ হতাশাজনক। আমির মিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র তিনজন। পাসের হার ১১ দশমিক ১১ শতাংশ। গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা ডিগ্রি কলেজে ৪২ জনের মধ্যে পাস করেছে ছয়জন। পাসের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে, এবারের আলিম পরীক্ষায় গোয়াইনঘাটের তিনটি মাদ্রাসা থেকে ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৯ জন। পাসের হার ৬৬ দশমিক ১০ শতাংশ।