শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা

https://www.emjanews.com/

20267

international

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ১১:১৫

আপডেট

০৩ নভেম্বর ২০২৬ ১১:২৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১১:১৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে হ্যালোইন উৎসবের রাতে বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহমুদুল ইসলাম। তাঁর ফুসফুসে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এই শিক্ষার্থীর অবস্থা এখনো সংকটাপন্ন। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে হ্যালোইন উৎসব চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন কিশোর। তাঁদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার কিছু পরে নিউয়ার্ক শহরের ইস্ট মেইন স্ট্রিট ও চোয়েট স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। হ্যালোইন উদ্‌যাপন উপলক্ষে ওই সময় এলাকাটিতে তরুণ-তরুণীদের ভিড় ছিল।

আহত মাহমুদুল ইসলাম ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। তিনি নর্থ ডেলাওয়্যারে পরিবারের সঙ্গে বসবাস করেন। তাঁর বাবার নাম সাইদুল ইসলাম। তাঁদের পরিবারের দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়।

জানা গেছে, হামলার সময় মাহমুদুলের ফুসফুসে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের সদস্য, স্বজন ও কমিউনিটির পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সী তিন কিশোর, ১৯ ও ২০ বছর বয়সী দুই যুবক এবং ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

তবে হামলার পেছনে কী কারণ ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার পর তদন্ত ও নিরাপত্তার স্বার্থে ইস্ট মেইন স্ট্রিটের একটি অংশ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়।

পরিস্থিতি বিবেচনায় সোমবার (২ নভেম্বর) ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের সব ক্লাস বাতিল করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে জনসাধারণের জন্য নতুন কোনো নিরাপত্তাঝুঁকি নেই।

হ্যালোইন উৎসবের রাতে এমন বন্দুক হামলায় স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলামের সংকটাপন্ন অবস্থার খবরে উদ্বিগ্ন তাঁর পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা। তাঁর সুস্থতার অপেক্ষায় রয়েছেন সবাই।