শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20287

sports

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ২০:১৩

আপডেট

০৩ নভেম্বর ২০২৬ ২০:১৪

খেলাধুলা

রেডিয়েন্ট ভলিবল লিগে জমজমাট লড়াই, মাঠে গড়াল আট ম্যাচ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২০:১৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর মূল পর্বের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনব্যাপী আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে ঝিনুক ক্রীড়া চক্র ৩-০ সেটে ঢাকা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মাদারটেক মিতালী সংঘ ৩-১ সেটে নবোদয় সংঘকে হারায়। তৃতীয় ম্যাচে নীল সাগর স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে নবজাতক মজলিসকে পরাজিত করে।

চতুর্থ ম্যাচে পাইনিয়ার স্পোর্টস ক্লাব ৩-১ সেটে বনানী নবরণ সংঘকে হারায়। পঞ্চম ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ৩-২ সেটে নগর সমাজ কল্যাণ সংঘকে পরাজিত করে। ষষ্ঠ ম্যাচে এলিট স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়।

এছাড়া দিনের সপ্তম ম্যাচে ঝিনুক ক্রীড়া চক্র ৩-০ সেটে মাদারটেক মিতালী সংঘকে এবং অষ্টম ম্যাচে ঢাকা স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে নবজাতক মজলিসকে পরাজিত করে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন জানায়, এবারের লিগের বাছাইপর্ব থেকে উত্তীর্ণ চারটি দলসহ ঢাকা মহানগরীর মোট ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল মূল পর্বে অংশ নিচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত মূল পর্বের খেলা চলবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল মুমিন সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।