ছবি: সংগৃহীত
মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে তাদের প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলতে হবে। মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীর মাধ্যমে গ্রামবাংলার জীবনচিত্র ও প্রাচীর ঐতিহ্য তুলে ধরেছে। তাদের এই উদ্যোগ প্রমাণ করে, শিক্ষার্থীরা যেমন নিজেদের গ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে, তেমনি তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমিকেও লালন করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর মুহিবুর রহমান একাডেমি আয়োজিত আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী ২০২৬’র উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্ব ও তাদের সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে মুহবিুর রহমান একাডেমি।
মুহিবুর রহমান একাডেমির কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী জিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ জুয়েল মিয়া।
প্রদর্শনীতে একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের চিত্রকর্ম, হাতে তৈরি কারুশিল্প ও সৃজনশীল নানা শিল্পকর্ম স্থান পায়। শিক্ষার্থীদের কল্পনাশক্তি, উদ্ভাবনী চিন্তা, শৈল্পিক দক্ষতা ও সৃজনশীলতার চমৎকার বহিঃপ্রকাশ ঘটে প্রতিটি শিল্পকর্মে।
প্রদর্শনীতে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মধ্যে নির্বাচিত ২০ জন শিক্ষার্থী ও শিক্ষার্থী-দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কারপ্রাপ্তরা হলেন অষ্টম শ্রেণির বাংলা ভার্সনের জয়িতা আলম, রাবিয়া বিনতে হাসান ও নাফিসা চৌধুরী; চতুর্থ শ্রেণির বাংলা ভার্সনের মেহরুন জান্নাত ও আদিবা জান্নাত; দশম শ্রেণির শামস, ইশাম, আরিয়ান ও ইসান; কেজি-২-এর মিরহা হুসাইন মিরা; তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের রত্ন প্রসাদ দাস এবং বাংলা ভার্সনের মাহেরা ইসলাম ও আদিত্য রায়; প্রথম শ্রেণির ইংরেজি ভার্সনের মো. জিসান আহমেদ; চতুর্থ শ্রেণির ইংরেজি ভার্সনের আনা ইসলাম ও করিমা হোসাইন; ষষ্ঠ শ্রেণির ইংরেজি ভার্সনের রাবদিয়া রহমান রাহা এবং বাংলা ভার্সনের আদিল জাহান আবিদ; পঞ্চম শ্রেণির বাংলা ভার্সনের মাশিয়াত সারা এবং ইংরেজি ভার্সনের আলা আল দীন আফফান শান ও নুসাইবা হোসাইন; সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনের এলিনা নুজহাত এবং অষ্টম শ্রেণির ইংরেজি ভার্সনের তাসনিম।
উল্লেখ্য, মুহিবুর রহমান একাডেমি প্রচলিত পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও মানবিক গুণাবলির বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
