ছবি: সংগৃহীত
দেওয়ান মোহাম্মদ আজরফ একজন মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার লেখায়-চিন্তায় ছিলেন অভিন্ন। জমিদার পরিবারে জন্ম হলেও তিনি প্রজাদের অধিকার আদায়ের জন্যে তাদের পক্ষাবলম্বন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩৪৯তম সাহিত্য আসরে জাতীয় অধ্যাপক দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল কাদের তাপাদার এ কথা বলেন।
সংসদের কেমুসাস সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি।
সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়ালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি শামসীর হারুনুর রশীদ, কবি সরওয়ার ফারুকী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
অনুষ্ঠানের শেষ পযায়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিকভাবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হাফিজ আজহারুল ইসলাম উসামা। পরে হাফিজ উসামাকে সাইক্লোনের পক্ষ থেকে দেওয়ান মাহমুদ রাজার সৌজন্যে সম্মানী প্রদান করা হয়।
