শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20779

entertainment

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ২০:৫৮

বিনোদন

‘সালমানের কারণেই ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলাম’

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ২০:৫৮

ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কের পুরোনো নানা ঘটনা নিয়ে মুখ খুলেছেন ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে। তাঁর দাবি, সালমান খানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতে তাঁকে সাত দিনের জন্য দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

সম্প্রতি ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন কারান্দে সেই সময়ের অভিজ্ঞতার কথা জানান।

কেতন বলেন, একসময় তিনি ঐশ্বরিয়া রাইয়ের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন। সালমান খানের কারণেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর দায়িত্ব ছিল ঐশ্বরিয়াকে বাসা থেকে নিয়ে যাওয়া এবং সিনেমার শুটিং সেটে পৌঁছে দেওয়া।

একটি ফ্যাশন শো থেকে ফেরার পথে সালমান খানের মুখোমুখি হওয়ার ঘটনা স্মরণ করে কেতন জানান, সালমানকে সামনে দেখে তাঁরা বেশ ভড়কে গিয়েছিলেন। তাঁর ভাষ্য, সালমানের আচরণ এড়াতেই ঐশ্বরিয়া তাঁকে দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছিলেন। অনেক সময় সালমান মদ্যপ অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে চলে আসতেন। তখন কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে আসতেন তাঁরা।

কেন মাত্র সাত দিন পর কাজ ছেড়ে দিয়েছিলেন- এমন প্রশ্নে কেতন জানান, তিনি সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত ছিলেন। তাই তাঁদের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জড়াতে চাননি। ওই ঘটনার পরপরই তিনি কাজ ছেড়ে দেন।

সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপোড়েন নিয়ে এর আগেও নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে পরিচালক আজিজ মির্জার ‘চলতে চলতে’ সিনেমার শুটিং সেটে একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। কাভেরী বামজাইয়ের একটি বইয়ে বলা হয়েছে, একপর্যায়ে সালমান সেটে গিয়ে শুটিং বন্ধ করে দেন। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা অস্থির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পরিচালক আজিজ মির্জাকে শুটিং বন্ধ করতে হয়। পরে সিনেমাটি থেকে ঐশ্বরিয়াকে বাদ দেওয়া হয়। এ ঘটনার প্রভাব শাহরুখ খানের ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’ সিনেমার কাজেও পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ঐশ্বরিয়া। সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট টু’ (২০২৩) সিনেমায় নন্দিনী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। অন্যদিকে, সালমান খান ব্যস্ত রয়েছেন তাঁর নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে।