ছবি: সংগৃহীত
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকতের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫) এবং একই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাগর মিয়া (৪৫)।
মুস্তাফিজুর রহমান বর্তমানে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় এবং সাগর মিয়া পাঠানটুলা এলাকার শ্রাবণী আবাসিক এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
তাঁরা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
