শিরোনাম
সিলেটে ১,৩৫৩ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন নাকচ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সুনামগঞ্জে প্রস্তুতি শুরু ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে আঘাত, পাঁচ দিন পর ওসমানী হাসপাতালে মৃত্যু পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, মঙ্গলবার ফের বৈঠক সিলেট বিআরটিএতে দুদকের অভিযান, ফিটনেস নবায়নে হয়রানি-ঘুষ মায়ের ওপর হামলার জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

https://www.emjanews.com/

20837

national

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ২০:৪৯

জাতীয়

পাবনা

ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী আহত

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ২০:৪৯

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনায় দুজন আহত হয়েছিলেন।