শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20952

national

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১৬:৫০

জাতীয়

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’-আইনমন্ত্রী

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৬:৫০

ছবি: সংগৃহীত

চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই, অভিযোগ পেলেই গ্রেপ্তারের নির্দেশ আইনমন্ত্রীর

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি সরকার। দলের মধ্যে থাকা দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কোনো ধরনের ছাড় না দিয়ে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, ‘চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির-এটা হতে পারে না। তাদের রাজনীতি করার অধিকার নেই। সমাজে টিকে থাকার অধিকারও নেই। এরা বিএনপির জন্য জঞ্জাল।’

তিনি আরও বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে কিছু ব্যক্তি টিকে ছিলেন। আগামী দিনেও তারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবেন। এ ধরনের লোকজন দলের জন্য আবর্জনা ও বোঝাস্বরূপ। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজদের সামনে রাখা হবে না।

মন্ত্রী বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। ভবিষ্যতে কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বন্ধ করে তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দলীয় কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে—এমন প্রেক্ষাপটেই মন্ত্রীর এ বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে কিছু নেতাকর্মীর চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মের অভিযোগ সেসব অর্জনকে আড়াল করছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। অন্যদিকে, হাইব্রিড নেতাকর্মীদের প্রভাব ও দাপটে দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। এর প্রভাব দলের জনপ্রিয়তার ওপরও পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের এসব অভিযোগ ও অসন্তোষের বিষয়টি সামনে আসায় আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। তবে এ অবস্থানের বাস্তব প্রতিফলন কতটা ঘটে, তা নির্ভর করবে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।