শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

8855

entertainment

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৫ ১৫:২৭

আপডেট

২৫ আগস্ট ২০২৫ ১৮:২৫

বিনোদন

আসছে পাগল হাসানের অপ্রকাশিত গান ‘বাগানের মালি’

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ ১৫:২৭

ছবি: সংগৃহীত।

প্রয়াত গীতিকার ও কণ্ঠশিল্পী পাগল হাসানের লেখা অপ্রকাশিত গান ‘বাগানের মালি’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গানটির দুটি লাইন-‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি / তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি’ ফেসবুক রিলস, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে পড়েছে।

গানটির ভাইরাল হওয়ার পেছনে ভূমিকা রাখেন লালন ব্যান্ডের ভোকাল নিগার সুলতানা সুমি, যিনি সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে গানটির এই দুটি লাইন পরিবেশন করেন।

লালন ব্যান্ডের  দলনেতা তিতি  জানান, গানটি প্রথমবার ২০১৯ সালে পাগল হাসানের কণ্ঠে শোনেন তারা। ব্যান্ড লালন গানের প্রস্তাব দিলে পাগল হাসান আনন্দের সঙ্গে কণ্ঠ দেন। তবে প্রয়াত হওয়ার পর মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত পরিবারের অনুমতি পাওয়ার পর গানটির বাকি কাজ শেষ করা হয়েছে।

লালন ব্যান্ডের সঙ্গে এই গানে অংশগ্রহণ করছেন নিগার সুলতানা সুমি। তিতি বলেন, ‘পাগল হাসান আমাদের বন্ধু, পরিবারের সদস্যের মতো। তাঁর স্মৃতিময় এ গান শ্রোতাদের কাছে সম্মানের সঙ্গে পৌঁছে দিতে চাই।’

পাগল হাসান আগেও লালন ব্যান্ডের জন্য তিনটি গান লিখেছেন-‘রুহানি’, ‘পাগলা ঘোরা’ এবং ‘পাগল চিনে না’। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’ ও ‘রেলগাড়ির ইঞ্জিন’। আগামী মাসের মধ্যভাগে লালন ব্যান্ড ও পাগল হাসানের কোলাবোরেশনে গানটি প্রকাশিত হবে।