শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9259

national

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮

জাতীয়

৪৭ দিন পর জনসম্মুখে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪

ছবি: সংগৃহীত।

 দীর্ঘ ৪৭ দিন অসুস্থ থাকার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ জনসম্মুখে ফিরে এসেছেন। সকালেই ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান তাঁর সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর তৌফিক না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। এই সময়টা জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। আল্লাহ সেই সুযোগ দিয়েছেন।’

তিনি তার অসুস্থতার প্রসঙ্গ উল্লেখ করে জানান, ১৯ জুলাই সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ার পর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা রক্তচাপ, গ্লুকোজ ও হৃদযন্ত্রের পরীক্ষা করেন এবং মস্তিষ্কে কোনো সমস্যা ধরা না পড়ায় পর্যবেক্ষণে রাখেন।

ডা. শফিকুর রহমানের জনসম্মুখে ফিরে আসায় দলের নেতারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এটি সমর্থকদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।