শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9370

politics

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৭

আপডেট

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

রাজনীতি

ভোটে তারা ১০ আসনও পাবে না তাই পিআর চায় : রুমিন ফারহানা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৭

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে রোববার (৭ সেপ্টেম্বর) বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘কিছু দল ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। তাই তারা পিআর ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার আবদার করছে।’
তিনি বলেন, ‘তারা তাই নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না।’

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুমিন ফারহানা আরও বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচারী ও জালিমদের বিচার বিএনপি চাই, কিন্তু অন্য কোনো দল চাই না। বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এই দেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের ওপর হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে, তারেক রহমানকে বা বিএনপির নেতাকর্মীদের স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত করেনি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।’