শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9617

national

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৬

জাতীয়

শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদ তালিকায়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯

ছবি: সংগৃহীত।

রাজধানীর ওয়ারীতে জমি নিয়ে বিরোধে নিহত বিএনপি নেতা মো. আল-আমিন ভূঁইয়াকে সরকারিভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অথচ তাঁর পরিবারই জানিয়েছে, এ মৃত্যু কোনোভাবেই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়। শুধু আল-আমিন নন,সরকারি তালিকায় থাকা ৮৩৪ জন শহীদের মধ্যে অন্তত ৫২ জন প্রকৃত অর্থে শহীদ নন। জাতীয় দৈনিক প্রথম আলো-র অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।

সরকার এরই মধ্যে প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা অনুদান, মাসে ২০ হাজার টাকা ভাতা ও ঢাকায় ফ্ল্যাট দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। এ সুবিধা পাওয়ার আশায় অনেক স্বজন আবেদন করায় ভুলভাবে নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে। আন্দোলনের বাইরে অসুস্থতা, দুর্ঘটনা কিংবা রাজনৈতিক সহিংসতায় নিহতদেরও শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তালিকা পুনঃযাচাইয়ের কাজ চলছে। জেলা প্রশাসকদের প্রকৃত তথ্য যাচাই করে পাঠাতে বলা হয়েছে।

এদিকে স্বজন ও সংশ্লিষ্ট মহল বলছে, ভুল তালিকার কারণে প্রকৃত শহীদদের সম্মান প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই দ্রুত নির্ভুল তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।