শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9624

national

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

জাতীয়

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে সাধারণ জনগণের সহায়তা কামনা করেছে বিজিবি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

ছবি: সংগৃহীত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করতে কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের চেষ্টা করছে। এই ধরনের অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত তিন মাসে সীমান্ত দিয়ে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, যেকোনো অবৈধ অস্ত্র সম্পর্কিত তথ্য পেলে বিজিবির টোল ফ্রি নাম্বার ০১৭৬৯৬০০৫৫৫-এ জানাতে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বলেন, ‘সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই এ ধরনের কার্যক্রম রোধে ভূমিকা রাখতে পারেন।’