শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9759

sports

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৫

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২

খেলাধুলা

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোরে যাত্রা শুরু হবে বাংলাদেশের

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৫

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের এই পর্বে খেলা। শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে সেরা হয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ হয়েছে রানার্সআপ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।

চার দলকে নিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব। ২০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ সেপ্টেম্বর। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। অর্থাৎ, প্রতিটি দলের সামনে রয়েছে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

সুপার ফোরে বাংলাদেশের সূচি

২০ সেপ্টেম্বর : বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: দুবাই

২৪ সেপ্টেম্বর : বনাম ভারত, ভেন্যু: দুবাই

২৫ সেপ্টেম্বর : বনাম পাকিস্তান, ভেন্যু: দুবাই

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।