শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

10359

sylhet

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১৪:৫৭

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:১৪

সিলেট

শ্রীমঙ্গলে চা বাগানের শিশুদের জন্য দিনব্যাপী ক্যারিয়ার গঠন সেমিনার

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১৪:৫৭

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় ও মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) ও চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর আয়োজনে কালিঘাট ইউপির জাগছড়া চা বাগানে প্রকল্পের শিশু শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রকল্পের শিশু ও যুব শিক্ষার্থীদেরকে  সরকারী ও বেসরকারি পর্যায়ে ক্যারিয়ার গঠন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন সেমিনারের প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এছাড়াও সেমিনারে অনলাইন ব্যাবসা ও ফ্রীন্যান্সিং নিয়ে আলোচনা করেন ফ্রীন্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সঙ্গীতা স্টেলা চাম্বুগং, উদ্যোক্তা ও ব্যাবসায় বক্তব্য তুলে ধরেন নটরডেম স্কুল এন্ড কলেজের এইচ,আর, টেরেন্স জাকারিয়াস পেরেরা।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান, ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই, শিশু উন্নয়ন কর্মী মিসপি দাস, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, শিক্ষক মেমোরিয়াল খংলা, ইমপ্লিমেন্টর প্রতিমা ম্রং প্রমুখ।

উক্ত সেমিনারে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।