শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13633

politics

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:০২

রাজনীতি

জাফলংয়ে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:০২

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কালিনগর এলাকায় নারী ভোটারদের অংশগ্রহণে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিনগর ও মোহাম্মদপুর গ্রামের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ও নতুন ভোটার অংশগ্রহণ করেন।

বিএনপি নেতা ছাত্তার মুরুব্বী'র সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম এবং ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।

প্রধান বক্তার বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কাজিম উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা জিয়ারত খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,  জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল কাদির, কালিনগরের বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহিদ, ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী, ওয়ার্ড মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিকদল নেতা শাহজাহান কবির খান, সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে হবে। সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। নারীরা শুধু ভোটার নন, তারা সমাজ পরিবর্তনের শক্তি। আপনাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই এই আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।

উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। এসময় প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।