https://www.emjanews.com/

13870

national

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৩

জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৩

ছবি: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তার ভাষণ শুরু হয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সম্প্রচার করে।

ভাষণে তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী দিনের সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। এরই ধারাবাহিকতায় আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর বিকেলে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

নির্বাচন-পরবর্তী এই শপথ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন সরকার গঠনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।